| ফকির মোঃ নুরুল ইসলাম। ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার প্রথম প্রশাসক ও পৌর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ফকির মোঃ নুরুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ঈশ্বরদী নাগরিক কমিটি।
এ উপলক্ষে কেন্দ্রীয় গোরস্তানে ঈশ্বরদী নাগরিক কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদ
কমান্ড বেলা ১১টায় কেন্দ্রীয় গোরস্তানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ,
নীরবতা পালন ও আলোচনা করে।
নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সভাপতিত্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, উদিচির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মঞ্জু চৌধৃরী, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ই ম শহীদুল ইসলাম, পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু , কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা, রেলওয়ে শ্রমিকলীগের নেতা বীরমুক্তিযোদ্ধা গোলাম মাহমুদ বুলবুল, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি মোঃ মিলন।
| ফকির মোঃ নুরুল ইসলামের স্মরণে এক মিনিট নিরাবতা পালন। |
নাগরিক কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরনের সঞ্চালনায় এসময় বক্তারা ফকির মোঃ নুরুল ইসলামের বণ্যার্ঢ্য রাজনৈতিক জীবন ও ঈশ্বরদী সকল উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে মহান মুক্তিযুদ্ধে যুবসমাজকে সংগঠিত করার জন্য তার অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতে যার কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতি উদযাপন করছে সেই নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির বীরসূর্যসন্তানদের ও ফকির মোঃ নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় একমিনিট নিরবতা পরে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন আব্বাস হোসাইন। এসময় সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
