নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ব্যারিস্টার সৈয়দ আলী বলেছেন, "খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিদেশ চিকিৎসার নামে অপরাজনীতি করছে বিএনপি। জনগণ এই অপরাজনীতির নিন্দা জানায়।
শুক্রবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার কার্যালয়ে পরিদর্শনকালে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ব্যারিস্টার জিরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৪তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আসুন শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করি।
উপজেলা সড়কে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জমসেদ উদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আনিসুর রহমান, তরিকুল ইসলাম প্রমূখ।
