ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটারেরা

ইভিএমে ভোট দিচ্ছেন এক নারী।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল হক জানান, ইভিএমের মাধ্যমে ভোট প্রদান একটি শতভাগ নির্ভুল পদ্ধতি। এখানে ভোট কারচুপির কোন সুযোগ নেই।

তিনি বলেন, যেহেতু প্রথমবার ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেজন্য আমরা ২৬ নভেম্বর কেন্দ্রে ভোটারদের ভোটিং পদ্ধতি দেখিয়ে দিয়েছি। সেখানে প্রশাসনের উপস্থিতিতে সাধারণ ভোটাররা এসে কিভাবে ইভিএমে ভোট দিতে হয়, আমরা তা শিখিয়ে দিয়েছি।

এদিকে প্রথমবার ইভিএমে ভোট দেওয়া নিয়ে মিশ্র-প্রতিক্রিয়া জানান প্রার্থী ও ভোটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য প্রার্থী বলেন, গ্রাম অঞ্চলে সরকারের এমন একটি উদ্যোগ সাধুবাদযোগ্য। তবে ভোটাররা নিয়মানুযায়ী ভোট দিতে পারবে কিনা বা কোনো ধরনের কারচুপি হবে কিনা তা না নিয়ে অনেকটা শংকায় আছি।

কবির আহাম্মদ নামে এক ভোটার বলেন, ইভিএমে ভোট দেওয়া সম্পর্কে সাধারণ মানুষের কোন ধারণা নেই। তবে প্রথমবার ইভিএমে ভোট দেবো এ নিয়ে কিছুটা উৎফুল্ল।

আনোয়ার হোসেন নামে আরেক ভোটার বলেন, জীবনের প্রথমবারের ভোট ইভিএমের মাধ্যমে দিতে পেরে অনেক আনন্দ লাগছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন