পাবনার শ্রেষ্ঠ ডিএসবি অফিসার মোবারক পারভেজ

 ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হচ্ছে মোবারক পারভেজের হাতে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর থানার ডিএসবি ইন্সপেক্টর (ইনচার্জ) শেখ মোঃ মোবারক পারভেজকে পাবনা জেলার শ্রেষ্ঠ ডিএসবি অফিসার ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

জানা যায়, আইনশৃংখলাসহ ডিএসবির বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ও প্রশংসিত অবদান রাখায় এ পুরস্কার পেয়েছেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন