
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।
নিজস্ব প্রতিবেদন: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ ও নারী
নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নে
বিট পুলিশের সমাবেশ হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার দাশুড়িয়া
ট্রাফিক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার উল্লেখযোগ্য সংখ্যক
নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ
নেন।
সমাবেশের প্রধান অতিথি ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
ফিরোজ কবির বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে
সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণ,
নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে
পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে ।
দাশুড়িয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি
ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
এ সময়
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
শামসুল আলম বাদশা মালিথা, ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকী, বিট পুলিশ অফিসার
উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক প্রমুখ।
