ঈশ্বরদীতে তিন যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার দাশুড়িয়া, পাকশী ও সাঁড়া ইউনিয়নে পুলিশের পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনের মধ্যে দাশুড়িয়ার ভবানীপুর গ্রামের আলম সরদার কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা, পাকশীর বাঘইল গ্রামের গ্রামের সুমন হোসেনের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট এবং সাঁড়ার আসনা ঈদগা পাড়ার সজল মীরের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, তিন যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর মঙ্গলবার পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার তিনজনই পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন