সাঁড়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের পরিবারের মাঝে চাল বিতরণ

অসহায় ও দুস্থদের পরিবারের মাঝে চাল বিতরণ।

নিজস্ব প্রতিবেদন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন গ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাউল বিতরণ করা হয়।

শনিবার সকালে ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ করেন সাড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। তিনি বলেন, “এই করোনা মহামারী সময় আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন আপনাদের কষ্ট লাঘব করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। আপনারা বিশ্বনেত্রীর জন্য দোয়া করবেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২৬৪টি পরিবারের মাঝে ভিজিএফ-এর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, ইউপি সচিব শহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান এমদাদ হোসেন জিএম ও সাঁড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি স্বজন সরদার প্রমুখ।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন