নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সাপ্তাহিক সমকোণ–এর সম্পাদক আব্দুল মান্নান টিপুকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ–এর উপজেলা প্রতিনিধি শেখ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাহিত্য সংগঠন ‘নোঙ্গর’-এর সভাপতি হাসানুজ্জামান কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির সহসভাপতি হলেন দৈনিক খবরের কাগজের প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলার সম্পাদক ওহেদুজ্জামান টিপু এবং কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি শহীদুল্লাহ্ খান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক করতোয়ার প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশনের সম্পাদক এস এম রাজা এবং সাপ্তাহিক ঈশ্বরদী বার্তার সম্পাদক আজিজুর রহমান খান।
এর আগে গত ৭ মার্চ সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
সভাপতি আব্দুল মান্নান টিপু বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী শিগগিরই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি কাজ করবে।

