![]() |
| নিউএরা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিচ্ছেন পাবনা -৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে উন্নয়ন সংস্থা 'নিউএরা ফাউন্ডেশনের' উদ্যেগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও প্রবীণদের ভাতা প্রদান অনুষ্ঠান করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামে সংস্থার প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
![]() |
| প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা -৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। |
বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ও সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।
অনুষ্ঠানে ৩২ শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ১২ হাজার টাকা, ঈশ্বরদীর ছলিমপুর ও নাটোররে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে ১০০ জন প্রবীণ ব্যক্তির প্রত্যেককে পরিপোষক বাবদ এক হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।
![]() |
| নিউএরা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবীণদের ভাতার চেক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। |
অনুষ্ঠানে সাংসদ নুরুজ্জামান বিশ্বাস বলেন, "বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দেশে কারো অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের অভাব থাকবে না।"
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থার সমন্ময়ক মোস্তাক আহমেদ কিরণ।



