ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ করায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার দুপুরে জেলার সদর থানায় তানুসহ স্থানীয় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন হাসপাতালটির পরিচালক ডা. নাদিরুল আজিজ (চপল)।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সাংবাদিক তানুর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন খারিজ করে জামিন দিয়েছেন আদালত।
সাংবাদিক তানুর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইমরানও জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, তানুকে ঠাকুরগাঁও আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার রায়। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তানুর আইনজীবী। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁওয়ের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

