![]() |
| লাশ দাফনের ফাইল ছবি। |
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৯৫ শতাংশ।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৪৩। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৯ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৫৩ জনের। চট্টগ্রামে মারা গেছেন ২৬ জন এবং রাজশাহীতে ২৩ জন। বাকিরা অন্যান্য বিভাগের।
প্রতি ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য

