![]() |
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আবার দাদা হলাম। গতকাল (বুধবার) সকালে ঢাকার একটি হাসপাতালে হাবিবের ওয়াইফ শিফার ছেলে হয়েছে। নাতিকে দেখার কোনো সুযোগ আপাতত পাচ্ছি না। কঠোর লকডাউনের মধ্যে বিক্রমপুর এসে আটকা পড়েছি। তাদের ছেলে হয়েছে শুনে খুব খুশি হয়েছি। ঢাকা থাকলে হয়তো কাছ থেকে আশীর্বাদ করতে পারতাম। তারা সুখী হোক।’
সন্তান জন্মের খবর হাবিব তার ফেসবুকে জানিয়েছেন। তিনি লিখেছেন, মহান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহে আমি এবং আমার স্ত্রী শিফা আর্শীবাদ হিসেবে এক সন্তান পেয়েছি। আমরা তার নাম রেখেছি আয়াত! আপনারা আমাদের সন্তানের জন্য আশীর্বাদ করবেন।
এ বছরের জানুয়ারি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানান হাবীব। তিনি ফেসবুকে লেখেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে।’
ফেসবুকে হাবীবের এই পোস্টের নিচে তাঁর ভক্ত-অনুরাগীরা তাঁদের শুভকামনা জানিয়েছিলেন।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

