![]() |
| কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে সাধারণ মানুষকে ঘরে রাখতে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা। ছবিটি ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড় এলাকা থেকে শনিবার তোলা। |
নিজস্ব প্রতিবেদন: কঠোর লকডাউনের তৃতীয় দিনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণের জন্য ঈশ্বরদী উপজেলায় মাঠে নেমেছে পাবনা জেলা পুলিশ ও স্থানীয় উপজেলা প্রশাসন।
আজ শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম এমরুল কায়েস, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধা আক্তার, মাসুদ আলম, আব্দুল্লাহ আল মামুন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, ডিএসবি ঈশ্বরদীর থানার ইনচার্জ ইন্সপেক্টর শেখ মোঃ মোবারক পারভেজ, ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
অভিযানের শুরুতে শনিবার বেলা ১২টায় উপজেলার দাশুড়িয়া বাজার মোড়ে করোনা সচেতনতায় মানুষকে উদ্বুদ্ধকরণে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় বাজারের খোলা দোকান পাঠ বন্ধ করা হয়। এখন থেকে গাড়ির বহর নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে তারা টহল দেন। বেলা একটার দিকে ঈশ্বরদী বাজারে অভিযান পরিচালনার সময় বাজারে আসা মানুষকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার, মাস্ক পরিধান ও সাবান দিয়ে হাত ধোঁয়ার জন্য আহবান জানান পুলিশ সুপার এবং ইউএনও।
![]() |
| করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবিটি শিমুলতলা বাজার থেকে তোলা। |
অন্যদিকে শনিবার দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে ২০০ টাকা করে জরিমানা করেন। এরা হলেন জয়নগর বাজারের ব্যবসায়ী নবাব আলী ও আনিসুর রহমান। ভ্রামমাণ আদালতের নেতৃত্ব দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল।


