ঈশ্বরদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: হাসপাতালে ভ্যাকসিন না থাকায় পাবনার ঈশ্বরদীতে বিষধর সাপের কামড়ে রিপন প্রামাণিক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁকে সাপে কামড় দেয়। রিপন উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচড়া মধ্যপাড়া গ্রামের জহির উদ্দিন প্রামাণিকের ছেলে ও পেশায় ট্রাকের হেলপার।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৯টার দিকে রিপন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১১টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাঁকে কামড় দেয়। এতে শরীরে যন্ত্রণা শুরু হলে স্বজনেরা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় চিকিৎসক তাঁকে চিকিৎসা না দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। পাবনা নেওয়া হলে সেখানে রাত ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রিপনের স্বজন এবং ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সাপের কামড়ে অসুস্থ হয়ে যাওয়ার পরপরই আমরা তাঁকে চিকিৎসার জন্য ঈশ্বরদী হাসপাতালে পাঠাই। কিন্তু ভ্যাকসিন না পাওয়ায় তাঁকে পাবনা নিয়ে নেওয়া সে মারা যায়।

ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বর্ষার সময় ছলিমপুর ইউনিয়নের বিস্তর সাপের উপদ্রব বেড়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন