ঈশ্বরদীতে ২ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল মা-ছেলের

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে দুই ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে ঈশ্বরদী গোরস্থানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈশ্বরদী গোরস্থানপাড়া এলাকায় দুই ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ফেকু মণ্ডলের স্ত্রী মছিরন বেগম (৭০) ও বড় ছেলে রণজিত আলী রন্জু (৫৫) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ৫ দিন যাবত মা, ছেলে ও পরিবারের আরও ৪ সদস্য করোনা উপসর্গে আক্রান্ত হয়ে জ্বরে ভুগছিলেন।

সকাল ৬টায় রণজিত আলী রঞ্জুর মৃত্যুর ২ ঘণ্টা পর সকাল ৮টায় তার মায়ের মৃত্যু ঘটে। পরিবারের অন্যান্য সদস্যরাও অসুস্থ হয়ে আছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বিষয়টি নিশ্চিত করে বলেন,  মা ও ছেলের মৃত্যুর বিষয়টি লোকমুখে তিনি শুনেছেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন