ঈশ্বরদীতে ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ

প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগে অভাবনীয় এক মুহূর্ত তৈরি হল।

নিজস্ব প্রতিবেদন: পারিবারিক সম্প্রীতি ও সম্পর্কের বন্ধন অটুট রাখতে ঈশ্বরদীতে রানা সরদার পরিবারের ব্যতিক্রমী ও অনুকরণীয় উদ্যোগ সবার নজর কেড়েছে।

মঙ্গলবার বিকেলে সাঁড়া ইউনিয়নের আসনা আরামবাড়িয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ওই পরিবারের প্রীতি ফুটবল ম্যাচ।  এ আয়োজন আনন্দের সঙ্গে উপভোগ করেন দর্শকেরাও।

কয়েকজন দর্শক জানান, দুই ভাগে বিভক্ত হয়ে মাঠে নামেন তাঁরা। বিশ্বকাপ ফুটবলের অংশ নেওয়া দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল দলের নাম দেওয়া হয় প্রতিদ্বন্দ্বী দুই দলের। খেলোয়াড়দের কোনো নির্দিষ্ট বয়স বা সংখ্যার ধরাবাঁধা নিয়ম ছিল না। দাদা-নাতি, বাবা-ছেলে, নানা-নাতি, জামাই-শ্বশুর—সব বয়সী সদস্য অংশ নেন প্রীতি ফুটবল ম্যাচে। গ্রামীন জীবনের ক্লান্তি-অবসাদ-ব্যস্ততার ফাঁকে ব্যতিক্রমী এ খেলা উপভোগ করেন দর্শকেরাও।

সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার প্রীতিম্যাচের উদ্বোধন করেন। তিনি বলেন, নানা কারণে পরিবার ভেঙে যাচ্ছে। পারিবারিক সম্পর্ক নষ্ট হচ্ছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অনুকরণীয় দৃষ্টান্ত। শেষে বিজয়ী দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন তিনি।

এ আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভপতি আখলাকুর রহমান রিপন, ভারপাপ্ত সাধারন সম্পাদক সাজেদুল করিম, সদস্য মুঞ্জুর আলম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আলী আকবর, ইউনিয়ন যুবলীগ সভাপতি স্বজন সরদার, সহসভাপতি আসলাম প্রামাণিক, অর্থ বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রানা মালিথা, ২ ওয়ার্ড যুবলীগের সভাপতি রফিজুল ইসলাম, ৫ ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু সাইম, যুবলীগ নেতা বিরহান সরদার, লিটু সরকার, সাহান সরদার, সবুজ সরদার, শিমুল সরদার, মেহেদি হাসান ও সাগর সরদার প্রমুখ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন