রাজশাহীতে অস্ত্র নিয়ে যুবকের খেলার ভিডিও ভাইরাল

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদন: এক যুবক হাতে অস্ত্র নিয়ে নাড়াচাড়া করছে-রাজশাহীতে এমন একটি ভিডিও রোববার ভাইরাল হয়েছে। ২৭ সেকেন্ডের ভিডিওটি নিয়ে মহানগরীতে তোলপাড় চলছে। ভিডিওর ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পৌঁছেছে। এটি নিয়ে তদন্তও শুরু হয়েছে।

ভিডিও ফুটেজটিতে দেখা যায়, শীতের পোশাক জ্যাকেট পরিহিত এক যুবক একটি বদ্ধঘরের মধ্যে বসে পিস্তল নাড়াচাড়া করছে। তার পাশে রয়েছে আরেক যুবক। তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তাও হচ্ছে। সব মহল থেকে দুই যুবককে আইনের আওতায় আনার দাবি উঠেছে। জানতে চাইলে মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আগ্নেয়াস্ত্রধারী ভাইরাল হওয়া ভিডিওর ফুটেজ ইতোমধ্যে আমাদের হাতে এসেছে। আমরা দুই যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন