ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এতে পর্যায়ক্রমে দুইটি জামাত অনুষ্ঠিত হবে।

ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, এতে ইমামতি করবেন মুফতি ওলিউল্লাহ। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে নয়টায়, এ জামাতের ইমামতি করবেন হাফেজ বেলাল হোসেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৬ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন