![]() |
| মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭। |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ সাত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটর সাইকেল, ৮টি মোবাইল ফোন ও ২০ হাজার টাকা জব্দ করা হয়।
রোববার পাবনা ডিবি অফিস কার্যালয়ে অভিযানের বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে প্রেসব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। তিনি বলেন, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল।
আটককৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার মালিথাপাড়া মিরকামারী এলাকার সন্টু মালিথার ছেলে হারুনার রশিদ (৩৫), একই এলাকার মোসলেম উদ্দিন সরকারের ছেলে মনিরুল ইসলাম (৩৩), দিয়ার সাহাপুর এলাকার আব্দুল রশিদের ছেলে মনিরুল ইসলাম (৩৪), মিরকারী হেদায়েত পাড়ার কেরামত মালিথার ছেলে মামুন বিল্লাহ (২৯), ফতে মোহম্মপুর নিউ কলোনী এলাকার মৃত: কামরুদ্দিনের ছেলে আরমান হোসেন (২৯), একই এলাকার নূর মোহম্মদের ছেলে মুস্তাফিজুর রহমান উজ্বল (২১) ও পোস্ট অফিস মোড়ের পূর্বপাড়া এলাকার চুনু মিয়ার ছেলে আরাফ ইসলাম(২৮)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে।

