![]() |
প্রতীকী ছবি
|
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল এলাকায় সোমবার দুপুরে জুয়া খেলার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা সবাই পেশাদার জুয়ারু।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসমাইল হোসেন (৪৮), আব্দুর রহিম (২৮), আব্দুল হাকিম (৪৮), আতিয়ার রহমান লিংকন (৩৪) ও রেজাউল করিম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই পাঁচজনই পেশাদার জুয়ারু। তাঁরা বাঘইল গ্যাস পাম্পের পিছনে প্রায় দিন জুয়ার আসর বসিয়ে গরিব-অসহায় মানুষের টাকা লুটে নেন। খবর পেয়ে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও এবং ১ বান্ডিল তাস জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রূপপুর পারমাণবিক ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

