![]() |
সড়ক উদ্বোধনের পর মোনাজাতে উপস্থিত অতিথিবৃন্দ। |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী উপজেলার দুই ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটার সড়ক বিটুমিন ও কার্পেটিং করার কাজ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঈশ্বরদীর উপজেলার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে এ কাজের উদ্বোধন করা হয়।
দুই ইউনিয়নের মধ্যে সলিমপুরের কোলেরকান্দি জয়বাংলা মোড় শেখের দাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৪০০ মিটার ও সাকরেগাড়ি থেকে বড়ইচারা ন্যাংড়ার দোকান পর্যন্ত ১৩ মিটার মোট ২ কিলো ৭০০ মিটার এবং মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা থেকে মোল্লার মোড় পর্যন্ত ১ কিলো ৮০০ মিটার সড়ক রয়েছে। তিনটি সড়ক ৩ কিলো ৫০০ মিটার বিটুমিন ও কার্পেটিং করার কাজে ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা।
প্রধান অতিথি হিসেবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। এ সময় ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবির, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরপরই মুলাডুলিতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মুলাডুলি ইউপি জনপ্রতিনিধি, আওয়ামী লীনে খালেক মালিথা নেতৃবৃন্দ সড়ক নির্মাণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবির জানান, মুলাডুলি ও সলিমপুরে সাড়ে তিন কিলোমিটার সড়ক বিটুমিন ও কার্পোটিং করার কাজ শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা। সড়ক তিনটির কাজ শেষে হতে সময় লাগবে চার মাস।

