৬ মাত্রর ভূমিকম্পে কাঁপল ঈশ্বরদী

 প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্পে কেঁপে উঠল ঈশ্বরদী। বাংলাদেশের পূর্বে ভারতের গুহাটির প্রত্যন্তঞ্চল জেটিয়াজুলিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এতে কেঁপে উঠেছে ঈশ্বরদীও।

বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। যার রিখটার স্কেলের মাত্রা ছিল ৬ দশমিক। ২৫ সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে তাৎক্ষণিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের গুহাটির প্রত্যন্তঞ্চল জেটিয়াজুলি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

তিনি জানান, সকাল ৮টা ২১ মিনিট ২৫ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন