নিজস্ব প্রতিবেদক: শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে' ১০ শয্যা বিশিষ্ট আন্তঃ বিভাগ, জরুরী ও প্যাথলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কলেজ মাঠে এ উপলক্ষে শুক্র ও শনি দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার দুপুর ১২টায় কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপাথি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায় ও প্রধান বক্তা ছিলেন হোমিওপ্যাথি বোর্ডের রেজিষ্টার আলহাজ্ব ডাক্তার জাহাঙ্গীর আলম।
হোমিও কলেজ ও হাসপাতালের সভাপতি ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, হোমিওপ্যাথিক কলেজের আটজন বোর্ড সদস্য, সহকারী রেজিষ্টার ডাক্তার অমিত রায়, সহকারী কন্ট্রোলার ডাক্তার তারেকুজ্জামান সোহেল, বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার কামরুজ্জামান ভূঁইয়া, হোমিও কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এস এম জাকির হোসেন ও পৌর কাউন্সিলর ইউসুফ আলী প্রধান প্রমূখ। ধন্যবাদ জ্ঞাপন করেন হোমিও কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার আরিফুল শরীফ রাজা। হোমিও কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম হায়সাল অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর হয়ে উঠে কলেজ প্রাঙন।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দিলীপ রায় ঈশ্বরদীর এই মেডিকেল কলেজের অবকাঠামো ও শিক্ষকদের মানোন্নয়নে প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এস এম জাকির হোসন ও অধ্যক্ষ ডাক্তার আরিফুল শরীফ রাজার কর্মপরিকল্পনা এবং দক্ষতায় শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথি মেডিকাল কলেজ দেশের একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়ে কলেজের উন্নয়নকল্পে তিনি এক কোটি টাকার উন্নয়ন বাজেট বোর্ড থেকে প্রদানের ঘোষণা দেন।
শুক্রবার অনুষ্ঠিত সেমিনারে সারাদেশের কয়েক শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকগণ যোগদান করেন। উদ্বোধন করেন হোমিওপাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়। সেমিনারটি সমন্ময় করেন হোমিও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এস এম জাকির হোসেন ও অধ্যক্ষ ডাক্তার আরিফুল শরীফ রাজা।

