অনন্য সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পাবনার অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্য সমাজ কল্যাণ সংস্থার 'বার্ষিক কর্মী সমাবেশ ২০২১' অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৭ ফেব্রুয়ারি পাবনা শহরের শালগাড়িয়ায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় 'অনন্য সেন্টারে' এই বার্ষিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কর্মী সমাবেশ, আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, অতিথিদের সংগে মতবিনিময়, বার্ষিক মূল্যায়ন, প্রীতি ভোজ, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।

বেলা ১১টায় দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অনন্য'র প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব এডভোকেট জহির আলী কাদেরী।

বিকেলে জহির আলী কাদেরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবির। শুভেচ্ছা বক্তব্য পাবনা প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মহিউদ্দিন আহমেদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, অনন্য'র নির্বাহী পরিচালক বরনা খাতুন,  পরিচালক ও বিশিষ্ট  সাংবাদিক নরেশ মধু, ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু প্রমুখ।

 সকলের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত এই বার্ষিক কর্মী সমাবেশ প্রাণবন্ত হয়ে উঠে। পুরস্কার বিতরণের আগে 

পাবনা শিশু শিল্পী শ্রীময়ী, শ্রীতমা ও আখিলা নৃত্য পরিবেশন করে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন