![]() |
| দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত বিশেষ সংখ্যার মোড়ক উম্মোচনের পর সাপ্তাহিক জনদৃষ্টি পত্রিকা হাতে অতিথিবৃন্দ। |
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জনদৃষ্টি’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন কর্মসূচিতে জনদৃষ্টির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আয়োজনের মধ্যে ছিল সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা প্রথম থেকে তৃতীয় ও চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ‘শহীদ মিনার’ চিত্রাঙ্কন, প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ‘একুশের গান’ ও তৃতীয় থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘আমার বর্ণমালা’ কবিতা আবৃত্তি, আলোচনা সভা, জনদৃষ্টির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রকাশিত বিশেষ সংখ্যা, সহকারী প্রফেসর হাসানুজ্জামানের লেখা কাব্যগ্রন্থ ‘দার্জিলিং ভ্রমণ কাহিনী’ গ্রন্থের মোড়ক উম্মোচন, বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং সব শেষে কেক কাটার অনুষ্ঠান।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, প্রফেসর আখতার হোসেন, উদয় নাথ লাহিড়ী বক্তব্য রাখেন।
এ ছাড়া বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, মোস্তাক আহমেদ কিরণ, শিশু সংগঠক খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল ইসলাম জিন্না প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির প্রধান সম্পাদক হাসানুজ্জামান ও সঞ্চালনায় ছিলেন সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
জনদৃষ্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিশু শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

