নিজস্ব প্রতিবেদন: দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকলেও
একাধিক বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই একদিনের
মধ্যে একাধিক স্থানে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও
বাড়বে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক এসব তথ্য
নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের দুই বিভাগে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি
বৃষ্টি হতে পারে। এছাড়া আবহাওয়া পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন আপাতত নেই।
গত
২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি
সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
দেশের প্রায় সবখানে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ এ ঘরে ছিল।
আগামী ২৪
ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক
জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শেষরাত থেকে
সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এছাড়া
আগামী ৪৮ ঘণ্টার (দুইদিন) আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে ক্রমান্বয়ে
তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
রয়েছে। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়া অবস্থায় বলা হয়েছে সামান্য পরিবর্তনের
সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে
পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিমা
অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৫ থেকে ১০) কি.মি.। বাতাসের আপেক্ষিক
আদ্রতা ছিল ৩৩ শতাংশ।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের
বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের
স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
দুই বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা
এই সময়ে
বৃহস্পতিবার, মার্চ ০৪, ২০২১

