ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ধরা

ইয়াবাসহ গ্রেপ্তার মোহাম্মদ আলী।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ২৫০টি ইয়াবাসহ এক ব্যক্তি র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার।

গ্রেফতার হওয়া ওই ব্যক্তি শহরের ফতেমোহাম্মদপুর এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে মোহাম্মদ আলী (৫০)।

সূত্র জানায়, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে মঙ্গলবার ২ মার্চ দুপুরে ফতেমোহাম্মদপুরে অভিযান চালানো হয়।ব্যাব সদস্যরা এসময় মোহাম্মদ আলীর কাছ থেকে ২৫০টি ইয়াবা উদ্ধার ও তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক আইনে এজাহার দায়ের করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন