উন্নয়নশীল দেশে উত্তরণে ঈশ্বরদীতে আনন্দ উদযাপন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: 'ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে' পাবনার ঈশ্বরদীতে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার দুপুর ৩টায় ঈশ্বরদী থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈশ্বরদী থানা আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েক আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।

রাজশাহী পুলিশের ডি আই জি'র পক্ষে অনুষ্ঠানে স্বাগতিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার বেলায়েত হোসেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এই আনন্দ উদযাপন অনুষ্ঠানের অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, শ্রমিক নেতা মোঃ রশিদুল্লাহ, পাকশী ইউনিয়ন আ'লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডলসহ ঈশ্বরদীর বিশিষ্ট ব্যক্তিগণ। 

অনুষ্ঠানে ৭ মার্চের আলোচনা সভা উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রচার ও শোনানো হয়। 

সবশেষে কেক কেটে, ফুল ছিটিয়ে আনন্দ উদযাপন ও অনুষ্ঠানের  সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন