নারী দিবসে পৌরসভার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা

নারী দিবস উপলক্ষে ঈশ্বরদী পৌরসভার র‍্যালি

নিজস্ব প্রতিবেদন: 'করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব' প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঈশ্বরদী পৌরসভায় বর্ণাঢ্য শোভাযাত্রা, নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ মার্চ বেলা ১১টাত পৌর চত্তর থেকে দিবসটি উদযাপন উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। শহরের বিভিন্ন পথ ঘুরে পূণরায় পৌরসভায় ফিরে আসে। এখানে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নারীরা ব্যানার ফেস্টুন,  প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে এই নারী সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। তিনি নারীর ক্ষমতা, দক্ষতা, উন্নয়ন, অধিকার, মর্যাদা ও শিক্ষা নিয়ে আলোচনা করেন।

কাউন্সিলর আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় এতে বক্তব্য দেন পৌর নারী বিষয়ক কমিটি সভাপতি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন ও ফিরোজা বেগম
প্রমুখ।

এসময় পৌর সচিব জহুরুল ইসলাম, কাউন্সিলর আবুল হাসেম, আব্দুল লতিফ মিন্টু, ইউসুফ আলী প্রধান, মনিরুল ইসলাম সাবু, আবু জাহিদ উজ্জ্বল, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, ওয়াকিল আলমসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

একইভাবে ঈশ্বরদী উপজেলা পরিষদে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন