ঈশ্বরদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব-১২ সদস্যরা। র‍্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৯৮০টি ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নাটোরের লালপুর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩২) এবং ঈশ্বরদীর সলিমপুরের কোলেরকান্দি কোলেরকান্দি গ্রামের আব্দুস সামাদ মালিথার ছেলে শামসুদ্দিন মালিথা (৪০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা ইয়াবা নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন