নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে স্বতঃস্ফূর্ত ভাবে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় আওয়ামী ও অংগসংগঠন , মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
দিবসের শুরুতে ৭ মার্চ রোববার সকাল পৌনে সাতটায় শহরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানানো হয়।
পাবনা- ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর শহরের পশ্চিম টেংরি দড়িনারিচা এলাকায় নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লক্সে ভবনে অনুষ্ঠানিক ভাবে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসব কর্মসূচিতে অংশ নেন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও দলের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা মো: রশিদুল্লাহ, আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিন পিয়া, উপজেলা যুবলীগ সভাপতি শিরহার শরীফ তমাল, ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রনি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস, ছাত্রলীগ নেতা সজিব মালিথা, সাংসদ পুত্র যুব নেতা দোলন বিশ্বাস প্রমুখ।
পৌর পরিষদের পক্ষ থেকেও সকালে পৌরসভা চত্বরে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। মেয়র ইছাহক আলী মালিথা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় পৌর কাউন্সিল, কর্মকতা কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত। সন্ধ্যায় আলোকসজ্জা করা হয় পৌর ভবন ও দলীয় কার্যালয়।

