![]() |
| প্রতীকী ছবি |
সংবাদ সাতদিন প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন।
জানা গেছে, বুধবার সকাল থেকে শহরের ফতেমোহাম্মদপুর রেলওয়ে সরকারি নাজিম উদ্দিন স্কুলের সামনে এক অজ্ঞাত ব্যক্তি অচেতন অবস্থায় পড়েছিল। সন্ধ্যার দিকে স্থানীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। রাতে ভর্তি অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকতা ডা. আসমা খান জানান, অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তির পর ওই ব্যক্তি তার নাম ঠিকানা জানাতে পারেনি। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, মৃত ব্যক্তির কোন ওয়ারিশ পাওয়া যায়নি। এ অবস্থায় নিয়ম মেনে তাঁর দাফনের ব্যবস্থা করা হয়েছে।

