![]() |
| ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনার টিকা নেন ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা। |
সংবাদ সাতদিন প্রতিবেদক: করোনাভাইরাসের টিকা নিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইছাহক আলী মালিথা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে তিনি করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন। টিকা নেওয়া পর কিছু সময় পৌর মেয়র টিকা বুথে অবস্থান গ্রহণ করেন। তাঁর শরীরে টিকা প্রদানে সহায়তা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামিম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আসমা খান ও সেনেটারি পরিদর্শক সানোয়ার হোসেন খোকন এ সময় উপস্থিত ছিলেন।
টিকা গ্রহণের পর মেয়র ইছাহক আলী সুস্থ আছেন। তিনি পৌরসভায় নিয়মিত অফিস করেন।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান, 'আমি ভালো আছি। কোনো সমস্যা হয়নি।' তিনি বলেন, অনেক বড় বড় দেশ এখনো করোনার ভ্যাকসিন পায়নি। আমরা ভাগ্যবান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছেন। এসব গুজব মোকাবেলা করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবো।'

