নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা শপথ গ্রহণ করেছেন।
একইসঙ্গে
পৌরসভার ৯ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৩ জন কাউন্সিলর
শপথ নিয়েছেন। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর তাদের শপথবাক্য
পাঠ করান।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ
গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে
বলেন, মানুষ ভালবেসে, আপনাদের প্রতি আস্থা রেখে আপনাদের নির্বাচিত করেছেন।
দায়িত্ব পালনের সময় মানুষের সেই আস্থার যেন প্রতিফলন ঘটে। বর্তমান সরকার
স্থানীয় সরকারকে অনেক গুরুত্ব দিয়ে আসছে। সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন
করলে মানুষের আস্থার প্রতিফলন ঘটবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক জিয়াউল হক ও উপপরিচালক শাহানা আক্তার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক জিয়াউল হক ও উপপরিচালক শাহানা আক্তার উপস্থিত ছিলেন।

