![]() |
| সৈয়দ আবুল মকসুদ |
সাংবাদ সাতদিন প্রতিবেদক: দেশের খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ আর নেই।
ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে
তাঁকে মৃত ঘোষণা করে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা
যায়, সৈয়দ আবুল মকসুদ বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই অবস্থায় তাঁকে দ্রুত
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি আগেই মারা গেছেন।
সৈয়দ
আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার
এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা
বেগম।
সৈয়দ আবুল মকসুদের সাহিত্যচর্চা শুরু হয় ষাটের দশকে কবিতা, গল্প ও প্রবন্ধ দিয়ে। তিনি নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন।
তাঁর রচিত বইয়ের সংখ্যা চল্লিশের ওপর। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

