নবাগত ওসির সঙ্গে ঈশ্বরদীর সাংবাদিকদের মতবিনিময়

 সংক্ষিপ্ত বক্তব্যে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সাংবাদিকদের সাথে নবাগত ওসি আসাদুজ্জামান সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন।  

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “পুলিশের প্রতি আগে মানুষের যে একটা অনীহা ছিল, সেটা কিন্তু আর নেই। বরং পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। আসলে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। কাজেই আমি সেভাবেই কাজ করবো।”

আইজিপি ও পাবনার পুলিশ সুপার পুলিশই সেবা জনগণের কাছে পৌছে দিতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরও বলেন, “পুলিশ যে জনগণের সেবক সেটি ঈশ্বরদীতে প্রতিষ্ঠিত করতে আমি নিজেকে সবসময় সচেষ্ট রাখবো। ভুল ত্রুটি সকলের হতে পারে,কিন্ত সবকিছু একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে তাঁর সমাধান করার ও আশ্বাস দেন তিনি।”

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, এস এম রাজা, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, প্রেসক্লাবের সহসভাপতি কে এম আবুল বাশার, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার, জনকন্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু ও ঈশ্বরদী নিউক টুয়েন্টিফোরের সম্পাদক আসাদুজ্জামান আসিফ প্রমূখ।

এ সময় ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন