পাবনায় ৮৪ হাজার মানুষ করোনা ভ্যাকসিন পাবেন

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি: পাবনায় ৮৪ হাজার মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। ইতোমধ্যে ভ্যাকসিনগুলো পাবনা এসে পৌঁছেছে।

পাবনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একে আবু জাফর জানান, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ ৮ হাজার ৪শ' করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন (ভায়েল) গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি ভ্যাকসিন থেকে ১০ জন করে মানুষকে প্রদান করা হবে।  সেই হিসেবে ৮৪ হাজার মানুষের মধ্যে প্রয়োগ করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ইতোমধ্যে তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনের কাজ চলছে।  আগামি ৮ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে এই ভ্যাকসিন প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে।  স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো ভ্যাকসিনগুলো যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ এবং গুদামজাত করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন