ঈশ্বরদীর সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত মেয়রের মতবিনিময়

ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বুধবার দুপুরে শহরের কলেজ রোডের মালিথা মোড়ে তাঁর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধি, স্থানীয় পত্রিকার সম্পাদক, যুগ্ন-সম্পাদক, বিভাগীয় সম্পাদক, টেলিভিশন প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নবনির্বাচিত মেয়র তাঁকে বিপুল ভোটে জয়ী ও সুষ্টু ভোট গ্রহণে সহযোগিতা করায় পৌরবাসী ও সাংবাদিকসহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইছাহক আলী মালিথা তাঁর প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমাকে পৌরবাসী তথা জনগণের সেবা করার সুযোগ করে দেয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ।' পৌরসভাকে দূর্নীতি মুক্ত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ইছাহক মালিথা আরও বলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ সকলের সহযোগিতায় নিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে তিনি ঈশ্বরদী শহরকে গড়ে তুলতে চান। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী স্টেডিয়াম, শিশুপার্ক, বিনোদন কেন্দ্র নির্মান ও ওয়াকওয়ে তৈরি করে পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখছেন। কখনোই পৌরসভার ঠিকাদারি বা টেন্ডার কাজের পার্টনার হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে ইছাহক মালিথা বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত। জনগণের ভোটের সেই মর্যাদা ধরে রাখতে চাই।

পৌর আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা, পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রুহুল আমিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রশিদুল্লাহ, ফরিদুল আলম ফরিদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, এসএম রাজা, বর্তমান কমিটির সহ-সভাপতি কেএম আবুল বাসার, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু, যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি হাসানুজ্জামান, সাপ্তাহিক প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম, উন্নয়নের কথা সম্পাদক আবুল হাসেন, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, জিল্লুর রহমান প্রমুখ।

রফিকুল ইসলাম লিটন তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সুন্দর, সুষ্টু ও নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। ইছাহক আলী মালিথার সুযোগ্য নেতৃত্বে আমরা ঈশ্বরদী পৌরসভাকে জনগণের সেবার প্রতিষ্ঠানে রূপ দিতে চাই।

কাউন্সিলদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুর ইসলাম, ওয়াকিল আলম, আবুল হাশেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল, ইউসুফ আলী প্রধান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন ও ফিরোজা বেগম।


স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন