নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির প্রভাব মোকাবিলায় দুই হাজার ৭০০ কোটি টাকার আরও দুটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
দেশের
কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক
জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক
নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন
প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেছেন। যার বাস্তবায়ন খুব শিগগির শুরু হবে বলে
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
করোনা মোকাবিলায় অর্থনৈতিক
পুনরুদ্ধার ও প্রণোদনা প্যাকেজের বিভিন্ন দিক নিয়ে অর্থ বিভাগ সম্প্রতি
তিনটি মতবিনিময় সভা আয়োজন করে। এ সভায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী
নেতা, ব্যাংক, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন
খাতের অংশীজন, প্রেস ও মিডিয়া প্রতিনিধিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসব
সভায় করোনা মোকাবিলায় গ্রামীণ অর্থনীতিকে বেগবান করার লক্ষ্যে ব্যাংক
ব্যবস্থার পাশাপাশি কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্ট
সরকারি ও আধাসরকারি সংস্থা/প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ কার্যক্রমের পরিধি
বাড়ানো, নারী-উদ্যোক্তা উন্নয়নে আরও পদক্ষেপ নেওয়া এবং দারিদ্র্য কমানোর
লক্ষ্যমাত্রা অর্জন অব্যাহত রাখতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর
জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র অসহায় পরিবারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি
সম্প্রসারণের জন্য সুপারিশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে নতুন প্রণোদনা
প্যাকেজ দুটি ঘোষণা করা হয়েছে বলে সূত্র জানায়।
নতুন অনুমোদিত প্রথম
প্যাকেজটির আকার এক হাজার ৫০০ কোটি টাকা, যার আওতায় ক্ষুদ্র, কুটির ও
মাঝারি শিল্প খাত ও নারী উদ্যোক্তাদের জন্য গৃহীত কার্যক্রম সম্প্রসারণের
লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনকে ৩০০ কোটি টাকা,
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থাকে (বিসিক) ১০০ কোটি টাকা এবং জয়িতা
ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকা দেওয়া হবে।
পাশাপাশি, প্রান্তিক জনগোষ্ঠীর
জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে এনজিও ফাউন্ডেশনকে ৫০ কোটি
টাকা, সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে ৩০০ কোটি টাকা, পল্লী দারিদ্র্য
বিমোচন ফাউন্ডেশনকে ৩০০ কোটি টাকা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনকে ১০০
কোটি টাকা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে ৩০০ কোটি টাকা দেওয়া হবে।
অনুমোদিত দ্বিতীয় প্যাকেজের আওতায় এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে আগামী
২০২১-২০২২ অর্থবছরে দেশের ১৫০টি উপজেলায় দরিদ্র্য সব বয়স্কদের এবং বিধবা ও
স্বামী পরিত্যক্তা সব নারীকে ভাতার আওতায় আনা হবে।
নতুন অনুমোদিত এই
দুটিসহ মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা হলো ২৩টি, যার মোট আর্থিক পরিমাণ ১
লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকা যা জিডিপির ৪.৪৪ শতাংশ।
করোনা মোকাবিলায় সরকারের আরও ২৭০০ কোটি টাকার দুই প্রণোদনা
এই সময়ে
রবিবার, জানুয়ারি ১৭, ২০২১

