নিজস্ব প্রতিবেদন: ষষ্ট শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য
কাল ১১ জানুয়ারি সোমবার ঈশ্বরদীর দুই বিদ্যালয়ে (স্কুল) অনলাইন ভর্তির
লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২১ শিক্ষা বর্ষে ষষ্ট শ্রেণিতে ভর্তির জন্য সোমবার বেলা ১১টায় সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজে এবং সকাল ১০ টায় ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী নির্বাচনের জন্য লটারি অনুষ্ঠিত হবে।
ফলাফল সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজে ওয়েবসাইট www.govtsmmsc.edu.bd এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের ওয়েবসাইট www.bsri.gov.bd বিদ্যালয়ের ফেসবুক ও নোটিশ বোর্ডে প্রচার করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ আয়নুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাসানুজ্জামান।

সংশ্লিষ্ট
সূত্রে আরও জানা যায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম
শ্রেণি পর্যন্ত যেসব ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বয়স সংক্রান্ত জটিলতার কারণে
আবেদন করতে পারেনি, তারা ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সময় পেয়েছিল। উচ্চ
আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা
অধিদপ্তর মাউশি।
এ বিষয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা
অধিদপ্তর। আগের সময় অনুযায়ী ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। আর ৩০
ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের কথা
ছিল।
এত দিন কেবল প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
করা হতো। কিন্তু এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের
অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে
শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।