সংবাদ ডেস্ক: সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে ঈশ্বরদী ট্রাফিক পুলিশ। পাবনার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলামের নির্দেশে পুলিশ এ কাজ শুরু করেছে।
অভিযানের শুরুতে শহরের রেলগেট, প্রধান সড়ক, বাজার এলাকা, দাশুড়িয়া গোলচত্বর ট্রাফিক মোড় ও পাকশী রূপপুর মোড় সড়কে মোটর সাইকেলের লাইসেন্স, রেজিস্ট্রেশন, হেলমেট আছে কিনা- এসব দেখা হয়েছে। অভিযানে সর্তক করার পাশাপাশি জরিমানা ও মামলা হয়েছে।
ঈশ্বরদীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নাজমুল ইসলাম জানিয়েছেন, তিন দিনে তারা ১১টি নম্বরবিহীন মোটর সাইকেল আটক করেছে। এসময় ৪২৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, ৪ জানুয়ারি থেকে পুলিশ জেলার মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। ঈশ্বরদীসহ জেলা শহরের প্রধান সড়ক ও উপ-সড়কগুলোতে লাগামহীন যানজটের কারণে নাকাল স্থানীয়রা। বৈধ-অবৈধ ও অনুমোদনবিহীন গাড়ি চলাচল ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণেও সড়কগুলো শৃঙ্খলাহীন হয়ে পড়েছে। যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ ব্যবস্থার নামে দীর্ঘদিন ধরে চলে আসছিল নৈরাজ্য। এ অবস্থায় সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনা করেন।
ঈশ্বরদীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের বিশেষ অভিযান- ৪২৬টি মামলা
এই সময়ে
বৃহস্পতিবার, জানুয়ারি ০৭, ২০২১

