নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার
বিকেল সাড়ে ৫টায় শহরে ডাল গবেষণা ইনস্টিটিউটে 'আবু বক্কর মেমোরিয়াল
লাইব্রেরীর' উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় ।
পাবনা-
৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
নুরুজ্জামান বিশ্বাস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শতাধিক দরিদ্র
শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন।
আবু বক্কর মেমোরিয়াল
লাইব্রেরীর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক ও ঈশ্বরদী সরকারি কলেজের
সাবেক ভিপি মুরাদ মালিথা, থানার ওসি সেখ মো: নাসীর উদ্দীন, পৌর কাউন্সিলর
আবুল হাসেম প্রমুখ।
কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ নুরুজ্জামান বিশ্বাস বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও অবস্থাসম্পন্ন ব্যক্তিরা কম্বল বা শীতবস্ত্র নিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িলে তারা অনেক বেশি উপকৃত হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন।

