সাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে সাপের কামড়ে নাঈম হোসেন (২২) নামে এক সাপুড়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুলাডুলি এলাকার এক ওঝার বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার এক স্থানীয় সাপের খেলা প্রদর্শন করার সময় নাঈমের হাতে থাকা একটি গোখরা সাপ তার বৃদ্ধাঙ্গুলিতে কামড় দেয়। পরে আশেপাশের লোকজন তার হাতে তিনটি বাঁধন পরিয়ে দেন। তবে নিজের ইচ্ছায় তিনি বাঁধন খুলে ফেলেন। কিছু সময় পরে নাঈমের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার বদলে তাকে মুলাডুলি এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে ওঝা তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'নাঈম একজন সাপুড়ে ছিলেন এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন।  একটি গোখরা সাপ ধরে নিজ কাছে রেখেছিলেন। আজ সেই সাপ নিয়ে খেলা দেখানোর সময় সাপটি তাকে কামড় দিলে তার মৃত্যু হয়।' 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন