সংসদ সদস্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংসদ সদস্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ওমরাহ পালন ও মতবিনিময় সভায় অংশ নিতে ঈশ্বরদী-আটঘরিয়ার এমপি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ওমরাহ পালন ও সফরসঙ্গীদের নিয়ে চার দেশীয় সফরে গেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। একটি আন্তর্জাতিক মুসলিম সংস্থার আমন্ত্রণে বিরোধী দলের ৩৫ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে রোববার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী পাপিয়া ইয়াসমিন রিতাও সফরসঙ্গী হয়েছেন।

সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি পর্যায়ক্রমে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনে বিভিন্ন দ্বিপক্ষীয় আলোচনা, জ্ঞান আদান-প্রদান এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় সভায় অংশ নেবে। সফরের চূড়ান্ত পর্যায়ে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন তাঁরা।

সফর সম্পর্কে অধ্যাপক আবু তালেব মন্ডল জানান, অভিজ্ঞতা বিনিময় ও সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ বিশ্বমঞ্চে তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য। এ ছাড়া সফরের অংশ হিসেবে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাওয়াকে তিনি বিশেষ সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছেন। চার দেশীয় সফর শেষে আগামী ১ অক্টোবর দেশে ফিরে তিনি নিজ এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন