রিজভী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রিজভী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশে স্বৈরাচারের দোসরদের স্থান হবে না: রিজভী

শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশে স্বৈরাচারের দোসরদের স্থান হবে না: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: সংবাদ সাতদিন

সংবাদ সাতদিন ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ে অনেক প্রাণ গেছে। এই শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না।


রবিবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিয়ানীবাজার উপজেলা সদর ও বারইগ্রাম বাজারে পৃথক দুটি পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তার, গুম ও খুন করা হয়েছে। তবুও বিএনপির একজন নেতাকর্মীকেও লক্ষ্য থেকে তারা সরাতে পারেনি। এছাড়া বিএনপির প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে কাজ করে গেছেন।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ১১ জন শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। খুনি ও তাদের দোসরদের বিচার দেশের মাটিতেই হবে।

এসময় উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও কাতার বিএনপির সভাপতি শরীফুল হক সাজু।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন