গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের সহায়তায় মঙ্গলবার উপজেলার পেচাকোলা অগ্রগামী বিদ্যানিকেতন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ চন্ডী চরণ পোদ্দার।
প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবির। স্বাগত বক্তব্য দেন ব্রেডের উপপরিচালক হুমায়রা ইয়াছমিন পিয়া। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর আশিকুর রহমান লুলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ব্রেডের কমিউনিটি লিডার কামাল হোসেন এবং কর্মকর্তা মোছা. রওশন আরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ব্রেড দীর্ঘদিন ধরে বেড়াসহ পাবনার বিভিন্ন এলাকায় শিক্ষা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম চালিয়ে আসছে। প্রতি বছরই তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে এবং শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সহায়তা দিয়ে থাকে।



