প্রতিবাদ সভা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রতিবাদ সভা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিককে আসামি করার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে একটি হত্যা মামলায় স্থানীয় সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে আসামি করার তীব্র নিন্দা ও তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা হয়েছে। শনিবার ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহসভাপতি সেলিম সরদার ও জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খান। এ ছাড়া পাবনা ও ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে চ্যানেল টুয়েন্টিফোরের পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান, চ্যানেল ওয়ানের প্রতিনিধি ইয়াছিন আলী শেখ, স্টার নিউজের শামসুল আলম, ডিবিসি নিউজের পার্থ হাসান ও এশিয়া পোস্টের রাকিব হাসানাত প্রমুখ বক্তব্য দেন।

সভা থেকে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ঈশ্বরদীর মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদী হাসানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার ১৮ দিন পর গত ২০ সেপ্টেম্বর নিহতের বাবা আনিছুর রহমান বাদী হয়ে পাবনা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা করেন। ওই মামলায় দৈনিক সংবাদ সারাবেলার ঈশ্বরদী প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথসহ মোট ১২ জনকে আসামি করা হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন