ঢালিউড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঢালিউড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সিদ্ধান্ত পাল্টালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস

 

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদের পর ধর্ম পরিবর্তনের পাশাপাশি নানা রকম গুঞ্জন ওঠে ঢালিউড কুইনখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক অপু বিশ্বাসকে নিয়ে। ওই সময় গণমাধ্যমের কাছে এই তারকা বলেছিলেন, ‘বিয়ে তো ভাগ্যের বিষয়। বিয়ের বিষয়টা এখন আমার পরিবারের ওপর নির্ভর করছে। তারা নাকি আমার জন্য পাত্রও খুঁজছেন। বিয়ে করলে তাদের ইচ্ছেতেই করব।’

কিন্তু শাকিব খান ও বুবলীর ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ফের শাকিব বন্দনায় মেতে ওঠেন অপু। বিভিন্ন অনুষ্ঠানে শাকিব খানের প্রশংসার পাশাপাশি তার সঙ্গে আবার সিনেমায় অভিনয়ের আশাবাদও ব্যক্ত করেন। মাঝখানে বেশ কয়েকবার তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন উঠেছিল।

শাকিব-অপুর বিচ্ছেদের পর বারবার প্রশ্ন উঠেছে অপু দ্বিতীয়বার বিয়ে করবেন কি না। এবার সরাসরিই জানালেন, দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো ভাবনা-চিন্তা নেই তার।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেয়া এক সাক্ষাৎকারে অপু তাদের বিবাহিত জীবনের নানা বিষয়ে কথা বলেছেন। দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন কি না এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘না, কখনো ভাবিনি। দ্বিতীয় বিয়ের দরকারটা কি? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সবাই ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেদিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ।

একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তান একজন সৎবাবা পাবে! সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়ে করবই না! তা হলে সন্তান তার নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। তাই যেকোনো একজনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।

ভাঙছে সংসার, রাজকে ডিভোর্স লেটার দিলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক: অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার নিয়ে বেশ কয়েক মাস ধরে নানা নাটকীয় খবর মিলছে। তাদের সংসার ভেঙে যাচ্ছে বলেও একাধিকবার ছড়িয়েছে খবর। এবার জানা গেল, সত্যিই বিচ্ছেদ হতে যাচ্ছে রাজ-পরীর।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে পরী ডিভোর্স পেপারে (তালাকনামা) সই করে ১৮ সেপ্টেম্বর তা রাজকে পাঠিয়ে দিয়েছেন।

এ বিষয়ে শরিফুল রাজ ও পরীমণির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া মেলেনি।

তবে নামে প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেছেন, রাজ-পরীর দাম্পত্য কলহ নিয়ে তাদের কয়েকজন স্বজন-শুভাকাঙ্ক্ষী মঙ্গলবার রাতে আলোচনায় বসেন। এর মধ্যেই দুজনে ঝগড়ায় জড়ান। এমনকি হাতাহাতিও হয়।

ভালোবেসে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমণি। পরের বছরের আগস্টে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়।

নায়ক ফারুক মারা গেছেন

চিত্রনায়ক ফারুক। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের মিয়াভাই-খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা। তিনি বলেন, ‘আজ সকালে চাচা সিংগাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উনাকে দেশে এনে দাফন করা হবে।’

২০২১ সালের ৪ মার্চ সিঙ্গাপুরে যান ফারুক। চেকআপের পর তখন তার ইনফেকশন ধরা পড়লে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন ফারুক।

প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’— এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

১৯৭৫ সালে তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমা দুটি ব্যপক ব্যবসা সফল হয়। ওই বছর ‘লাঠিয়াল’-এর জন্য তিনি সেরা-পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ ও ‘নয়নমণি’, ১৯৭৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আব্দুল্লাহ আল মামুনের ‘সারেং বৌ’, আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’সহ বেশকিছু সিনেমায় চিত্রনায়ক ফারুকের অভিনয় প্রশংসিত হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন