নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে এবং সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুলাডুলি ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল হক শরীফ ও সদস্যসচিব আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সহসভাপতি মনোয়ারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকি, সদস্যসচিব বিপুল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অনিক খন্দকার, ছাত্রনেতা জীবন মোল্লা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি খলিলুর রহমান, সদস্যসচিব আজিজুল মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিবুল ইসলাম লাকি এবং উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক পারভেজ পলাশসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আরও নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


