উপহার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উপহার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জামাতে নামাজ আদায় করে ১৮ জন মুসল্লি পেলেন উপহার

নিজস্ব প্রতিবেদক: বাঁশেরবাদা বাজারে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নজরুল ইসলাম বিপ্লবের নিজস্ব অর্থায়নে নির্মিত বায়তুল্লাহ নুর জামে মসজিদে ৪০ দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারী মুসল্লিদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার বাঁশেরবাদা বাজারের সামিন প্লাজার সামনে এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ১৮ জন মুসল্লিকে বাইসাইকেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিন প্লাজার স্বত্বাধিকারী আহানাফ আবিদ সামিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল্লাহ নুর জামে মসজিদের মোতয়াল্লী  নজরুল ইসলাম বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নাসির আহমাদ,  নিজাম উদ্দিন, আবদুল আজিজ, জিয়াউল ইসলাম বিশ্বাসসহ অন্যান্য স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফায়িম ফয়সাল মোয়াজ।

নজরুল ইসলাম বিপ্লব বলেন, “আমাদের সমাজে শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতেই এই উদ্যোগ। পাবনা জেলায় এই প্রথম এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে।”

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন